ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

আইনজীবী শিশির মনিরের ১০ প্রত্যাশা ডাকসুর নির্বাচিত নেতৃত্বের কাছে

রিপোর্টার মোঃ সোরহাব
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ সোরহাব

বিশিষ্ট ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ডাকসুর নির্বাচিত নেতাদের কাছে ১০টি প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে ডাকসুর নতুন নেতৃত্বের কাছে এসব প্রত্যাশার কথা জানান।
প্রত্যাশাগুলো হলো:

১। নেতা হিসেবে আচরণ করবেন না। ছোট ভাই-বড় ভাই-বন্ধু-ছাত্র-ছাত্রী হিসেবে আচরণ করবেন।
২। নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অব্যাহত রাখবেন।

৩। কেবলমাত্র নিজের নামে বরাদ্দ করা সিটেই বসবাস করবেন। যেদিন সিট থাকবে না সেদিনই হল ছেড়ে চলে যাবেন।
৪। নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করতে যাবেন। রিসার্চ করবেন। সেমিনার-সিম্পোজিয়ামে নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করবেন। Intellectual Superiority অর্জন করার চেষ্টা করবেন।
৫। দুনিয়ায় কোথায় কি হচ্ছে? সর্বশেষ knowledge development সম্পর্কে Up-to-date খবরাখবর রাখবেন। সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়কে Update করার চেষ্টা করবেন।
৬। বিতার্কিক হিসেবে নিজেই অংশগ্রহণ করবেন।
৭। সহজ-সরল-স্বাভাবিক জীবন-যাপন করবেন। পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবার, যানবাহন ইত্যাদি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সমমান বজায় রাখবেন।
৮। নিজেরা খেলা-ধুলা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতা করবেন।
৯। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আপনারা সবার প্রতিনিধি। জয়-পরাজয় নয়। বিজিতদের মধ্য থেকে বিভিন্ন কমিটিতে জায়গা করে দেবেন।
১০। প্রথম বর্ষের ছাত্রদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। হঠাৎ করে অনেকেই শহরে এসে খেই হারিয়ে ফেলে। না বোঝার কারণে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তাদের ব্যক্তিগত খবরা-খবর রাখার চেষ্টা বেশি করে করবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদের ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবী শিশির মনিরের ১০ প্রত্যাশা ডাকসুর নির্বাচিত নেতৃত্বের কাছে

নিউজ প্রকাশের সময় : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫