
বিগত সরকারের শাসনামলে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার ২২ সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার সুপারিশ করেছে এনফোর্সড ডিসপিয়ারেন্স সংক্রান্ত তদন্ত কমিশন।এই ২২ জনের মধ্যে ডিজিএফআই, র্যাব এবং পুলিশের সদস্যরা রয়েছেন।কমিশন জানিয়েছে, ‘তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা হবে কারণ কমিশন প্রাথমিকভাবে গায়েবি মামলায় তাদের সম্পৃক্ততা পেয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ২২ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও খবর ছড়িয়েছে। যদিও এই খবর ভুয়া বলে দাবি করেছে অনেকে।তদন্ত কমিশন বলেছে বিগত সরকারের আমলে ১৬০০ জনেরও বেশি ভিকটিমকে গুম করার বিষয়ে অভিযোগ পেয়েছে। এরমধ্যে ২০০ ভুক্তভোগীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।এই ১৪০০ ভুক্তভোগীদের মধ্যে বেশিরভাগকে পরে অবৈধ অস্ত্র রাখা এবং চরমপন্থায় জড়িত থাকার অভিযোগে মামলায় ফাঁসানো হয়
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম