ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আওয়ামীলীগের ভোটের ময়দানে লড়াইয়ের নৈতিক অধিকার নেই: জামায়াতের আমির।

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

ভোটের মাঠে আওয়ামীলীগের আসার নৈতিক অধিকার নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান।

আজ সোমবার(২৮ অক্টোবর)ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ফ্যাসিস্টদের লগি বৈঠার তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি‌।এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আব্দুস সালাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, মোস্তাফিজুর রহমান ইরান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এসময় শফিকুর রহমান বলেন,”আওয়ামীলীগের অপকর্মের পাওনা তাদের পেতেই হবে।গুমের সংস্কৃতি তারা শুরু করে দেশকে জাহান্নামে পরিনত করছিলো। তাদের কোনো নৈতিক অধিকার নাই নির্বাচনে আসার।

যারা এদেশের মানুষকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে,তারাই রাজনীতি করবে।”

যুবসমাজের উপর আস্থা রেখে তিনি বলেন,”তারা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারবে”।

স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা‌ বলেন তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জামায়াত ও বিএনপি মিলে আমরা দেশ সাজাবো।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ হীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, বিগত দিনের বর্বরতার কথা কল্পনা করলেও গা শিউরে ওঠে।

অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে তিনি বলেন,এই আড়াই মাসে সম্ভাবনার পাশাপাশি কিছু প্রশ্ন ও তৈরি হয়েছে।

এসময় সভার সভাপতি ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামীলীগের ভোটের ময়দানে লড়াইয়ের নৈতিক অধিকার নেই: জামায়াতের আমির।

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪