
আখাউড়ায় অংকুরের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ অংকুর কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার(২৭ ডিসেম্বর)সকালে পৌরশহরের বিদ্যালয় চত্বর এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে বিদ্যালয় চত্বর।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শফিকুল আলম তুরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এনাম খাদেম, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাধাকৃষ্ণ নুনিয়া, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি হান্নান খাদেম, সাংবাদিক মহিউদ্দিন মিশু, রুবেল আহমেদ, সাদ্দাম হোসেন, রেলওয়ে জেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির লিটন প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তারে অংকুর কিন্ডারগার্টেন গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এজন্য স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের ভূয়শী প্রশংসা করেন বক্তারা। বিজয়ী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানান। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের সাথে আন্তরিক ব্যবহার করার জন্য শিক্ষক ও অভিভাবকদেরকে প্রতি অনুরোধ জানান। হতাশ না হয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য অকৃতকার্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। এ স্কুল দায়িত্বশীল ভূমিকা
আলোচনা শেষে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফলাফল ঘোষণা করা হয়। ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ বিদায়ী ছাত্রছাত্রীদেরকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। ফলাফল ঘোষণার পর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রছাত্রীরা।
পরে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক উপহার দেন প্রতিষ্ঠান প্রধান শফিকুল আলম তুরান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ফারজানা আক্তার, তানিয়া আক্তার, সোনিয়া সুলতানা, আকলিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ.আই সম্রাট খাদেম।
উল্লেখ্য, ১৯৯৬ সালে অংকুর কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম