ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:(এম কে খোকন)
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর মাজারের বাৎসরিক ওরসে আসা ভক্তরা ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ও নদীতে লাফিয়ে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় নদীতে নিখোঁজ রয়েছেন আরও তিনজন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে আখাউড়া – সিলেট বাইপাস রেলপথের পৌরশহরের খরমপুর রেলব্রীজে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার থেকে আখাউড়ার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ শাহ্পীর কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে  । সকাল থেকেই দেশের নানান প্রান্ত থেকে ভক্ত আশেকান মাজারে আসতে থাকেন।

ওরস উপলক্ষে আসা লোকজন মাজারের পশ্চিম পাশে সিলেট-আখাউড়া রেললাইনে ভিড় জমান। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ৯টার দিকে মাজারে পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস রেলসেতুতে এঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, ওরশ উপলক্ষে খরমপুর মাজারে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল। এসময় ঢাকাগামী পারাবত ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। এসময় সবাই রেললাইন থেকে নেমে পড়লেও ওই কয়েকজন ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল।  এ সময় ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ তিনটি নদী থেকে উদ্ধার করে। নিহত এক ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে।অন্য দুইজনের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিহত একজনের নাম শুকুর মিয়া (৬০)। তিনি নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের গাজী মিয়ার ছেলে। অপর দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত।

নিউজ প্রকাশের সময় : ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩