
আখাউড়ায় হোটেলের মাংসের সাথে মরা ইঁদুর, অর্থ জরিমানা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার একটি হোটেলের ফ্রিজে পচা মাংস ও মরা ইঁদুর পাওয়া গেছে। এ ঘটনায় ওই হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আখাউড়া পৌর শহরের রেল স্টেশন সড়কে অতিথি হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালের দিকে এক ব্যক্তি অতিথি হোটেল থেকে খাবার নিয়ে যান। তিনি ওই খাবারের মাংসে পচা দুর্গন্ধ পান। ওই ব্যক্তি বিষয়টি জানিয়ে উপজেলা সহকারী কমিশনারের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে পচা মাংস ও মরা ইঁদুর পান ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম