

আখাউড়া ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে স্টেশনের কাছের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠাল গাছে এক ব্যক্তির ঝুলন্ত লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি অজ্ঞাত এক ব্যক্তির লাশ কাঁঠাল গাছে ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতে তিনি গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিচয় শনাক্তের ব্যাপারে চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম