আখাউড়া সুষ্ঠ নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর

- নিউজ প্রকাশের সময় : ০৭:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

আগামী ২১শে অনুষ্ঠিতব্য ২য় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুইজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।এরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবউদ্দিন বেগ (মাইক) ও মোঃ জুয়েল রানা (টিউবওয়েল)।সরেজমিনে জানা যায়, আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল রানা গত শনিবার (১৮ মে) দুপুরে পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাব উদ্দিন বেগ শাপলুকে অভিযুক্ত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান। অপর দিকে প্রতিপক্ষ প্রার্থীর মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে রবিবার(১৯ মে) দুপুরে পৌরশহরের কলেজ পাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টার এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু।ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুয়েল রানা লিখিত বক্তব্যে অভিযোগ বলেছিলেন, প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ ও তার সমর্থকরা জোর করে ভোট ছাপিয়ে নিবে বলে প্রচার করছে। ভোটারদেরকে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।নির্বাচনের পরে জুয়েল রানার সমর্থকদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন শাহাব উদ্দিন বেগ ও তার সমর্থকেরা। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা দীপক ঘোষ, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূ্ইয়া। তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।অপর দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন বেগ লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিপক্ষ মহল অপপ্রচারের রাজনীতি করে ফায়দা লুটতে চাচ্ছে। আমি বরাবরই সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। কাউকে হুমকি ধমকি দেয়ার প্রশ্নই উঠে না। আমার প্রতীক মাইক মার্কার জনসমর্থন দেখে প্রতিপক্ষের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনের সুন্দর পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষ মিথ্যা প্রপ্রাগান্ডা ছড়াচ্ছে। আমি এর নিন্দা জানাই। তিনি সাংবাদিকদেরকে সত্যটা তুলে ধরার অনুরোধ জানান। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে।এসময় সংবাদ সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কাদেরুজ্জামান, এড. বোরহান উদ্দিন টিপু, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলম, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।নির্বাচনের সময় পাল্টাপাল্টি অভিযোগ করে থাকে সবাই। আমরা শতভাগ সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সর্তক রয়েছে প্রশাসন।















