
আখাউড়া স্থলবন্দর পূজার বন্ধের পর পুনরায় স্বাভাবিক
১৪ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম একদিনের পূজা উপলক্ষ্যে বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু রয়েছে। তবে বন্ধ থাকার সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠিতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ রাখার কথা আমাদেরকে জানান। এজন্য একদিন কার্যক্রম বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে গতকাল সোমবার একদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক রাখা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম