
আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিবপাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। তবে দল ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটারসহ ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও। আগামীকাল (২০ এপ্রিল) শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফিটনেস টেস্টে অংশ নেবেন সবমিলিয়ে ৩৯ ক্রিকেটার।বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্রাকে শুরুতে ১৬০০ মিটার দৌঁড়াবে ক্রিকেটাররা। এরপর শের-ই-বাংলার ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা। তবে ফিটনেস টেস্টে কি থাকছেন সাকিব আল হাসান? ঢাকা পোস্ট তা জানতে চেয়েছিল গাজী আশরাফ হোসেন লিপুর কাছে। তবে প্রধান নির্বাচক এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।তবে লিপু জানিয়েছেন, যারা ফিটনেস টেস্ট এখন দিবেন না পরবর্তীতে তাদের দেওয়ার সুযোগ রয়েছে। ইনজুরি সমস্যা থাকায় রানিং করবেন না সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিক হাসানরা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম