ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইকে বিপুল ভোটে জয়ী করাই আমাদের মূল লক্ষ্য — হাজী মোঃ আল-আমিন টুলু

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইকে ঢাকা-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে গণসংযোগ, মতবিনিময় সভা ও নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ঢাকা-২ আসনের তরুণ নেতা ও বিএনপি’র নিবেদিত কর্মী হাজী মোঃ আল-আমিন টুলু বলেন,

“ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই হচ্ছেন ত্যাগী, শিক্ষিত ও দূরদর্শী নেতা। তিনি দলের আদর্শে বিশ্বাসী এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার। আমরা বিশ্বাস করি, জনগণ তাঁর পাশে থাকবে এবং আগামী নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়ী করবে।”

তিনি আরও বলেন,

“ঢাকা-২ আসনের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও ওয়ার্ডে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে বিএনপি’র বার্তা পৌঁছে দিচ্ছেন। জনগণ এখন পরিবর্তন চায় — তারা চায় ব্যারিস্টার অমির মতো সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব।”

স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা জানান, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি শুধু দলের জনপ্রিয় নেতা নন, তিনি সাধারণ মানুষের আপনজন। শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতিই তাঁকে জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই একসুরে বলেন —

“ঢাকা-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে আমাদের একমাত্র লক্ষ্য ব্যারিস্টার অমি ভাইয়ের জয়।”

জনগণের আশা–ভরসার প্রতীক হিসেবে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির পক্ষে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাঁর নিবেদিতপ্রাণ কর্মী হাজী মোঃ আল-আমিন টুলু ও তাঁর নেতৃত্বাধীন স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইকে বিপুল ভোটে জয়ী করাই আমাদের মূল লক্ষ্য — হাজী মোঃ আল-আমিন টুলু

নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫