ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

আজই রূপ নেবে রেমাল নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে 

রোজিনা বেগম চট্টগ্রাম প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৬৮৯ বার পড়া হয়েছে

মবঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আজ বিকেলেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল, তারপর রোববার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে ব্যাপক বিধ্বংসী ক্ষমতা নিয়ে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডির) কর্মকর্তা ও আবহাওয়াবিদ মনিকা শর্মা এই তথ্য জানিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে মনিকা শর্মা জানান, আজ শনিবার সকাল থেকে শক্তি সংগ্রহ করা শুরু করেছে নিম্নচাপটি। বিকেল কিংবা সন্ধ্যার দিকে এই ঘণীভূত রূপ থেকে জন্ম নেবে রেমাল। তারপর ২৬ মে রোববার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে।মনিকা শর্মা জানিয়েছেন, তাদের কাছে থাকা পূর্বাভাস অনুযায়ী চূড়ান্ত আঘাত রোববার সন্ধ্যায় ঘটলেও গত শনিবার থেকেই বঙ্গোপসাগর উপকূলের বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাব পড়া শুরু করেছে। শনিবার বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অঞ্চলে এই ঝড়ের গতিবেগ ছিল ৬০ থেকে ৭০ কিলোমিটার।সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাত থেকেই পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, আসছে মহাবিপদ সংকেত মনিকা শর্মা জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার সকাল থেকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় বাতাস ঘণ্টায় ৬০-৭০ এমনকি কোনো কোনো এলাকায় ৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে বইছে। আগামী ২৬ মে রোববার সকালে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।রেমালের প্রভাবে শনিবার রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ এবং ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জেও অনুভূত হবে রেমালের আগমন। আইএমডির তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে আন্দামানে বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।ঝড়ের পাশাপাশি আগামী ২৬ ও ২৭ মে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে এই বর্ষণের আশঙ্কায়ে বেশি রয়েছে আন্দামান ও বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরে মাঝারি বর্ষণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএমডির পূর্বাভাসে।এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, নদীয়া ও ঝাড়গ্রামে ইতোমধ্যে কমলা সতর্ক সংকেত জারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএমডি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজই রূপ নেবে রেমাল নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে 

নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪