ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

আজ ঈদুল আজহা রোববার শরীয়তপুরের ৩০ গ্রামে

রিপোর্টার  ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১০০ বছর ধরে ঈদ ও কোরবানি উদযাপন করে আসছেন শরীয়তপুরের ৩০টি গ্রামের মুসলিমরা। এবছরও সেভাবেই ঈদুল আজহা উদযাপন করা হবে বলে জানিয়েছে সুরেশ্বর দরবার শরীফ কর্তৃপক্ষ। তবে দরবার শরীফে কোনো পশু কোরবানি করা হবে না। দরবার শরীফে ঈদুল আজহার নামাজ শেষে তবারক খেয়ে ভক্ত-অনুরাগীগণ যার যার বাড়িতে গিয়ে সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু জবাই করবে শনিবার (১৫ জুন) শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের প্রধান খাদেম মুনসুর আলী মৃধা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারা দেশে। সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই ঈদুল আজহা পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা পালন করবেন। প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বর দরবার শরীফে একই সময়ে পৃথক মাঠে ঈদুল আজহার নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন সুরেশ্বর দরবার শরীফের গদীনসীন পীর শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ইমরান হোসাইন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে সুরেশ্বর দরবার শরীফে যাবেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার বাবাও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করতেন। আমরা বংশ পরম্পরায় এভাবেই ধর্ম পালন করে আসছি। ইনশাআল্লাহ রোববার সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে সবার সঙ্গে তবারক খাব। তবারক খেয়ে বাড়ি গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করব।সুরেশ্বর দরবার শরীফের প্রধান খাদেম মুনসুর আলী মৃধা ঢাকা পোস্টকে বলেন, রোববার সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই ঈদসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ ঈদুল আজহা রোববার শরীয়তপুরের ৩০ গ্রামে

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪