ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

আজ খেলা দেখবেন যেভাবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৯২৬ বার পড়া হয়েছে

বৈরি আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি মাঠে গড়ায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা আজ শনিবার (১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি তারা যদিও যুক্তরাষ্ট্রের কাছে দলের হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটের সঙ্গে বাংলাদেশের খানিকটা মিল আছে। তাই এই আসরে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো এশিয়ার দুই প্রতিবেশীর এই লড়াই বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ খেলা দেখবেন যেভাবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ

নিউজ প্রকাশের সময় : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪