ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

আজ চাঁদ দেখা গেলে সৌদি আরবে কাল ঈদ

তামান্না ইসলাম হাবিব বিশেষ প্রতিনিধিত্ব 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

তামান্না ইসলাম হাবিবা বিশেষ প্রতিনিধি

সৌদি আরবের আকাশে আজ শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ অনুসন্ধান করবেন মুসলমানরা। যদি দেশটির কোনো জায়গা থেকে আজ অর্ধচন্দ্র দেখা যায়, তাহলে পবিত্র রমজান মাস শেষে আগামীকাল দেশটির বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করবেন। খবর আল অ্যারাবিয়া।  গত শনিবার সৌদি সুপ্রিম কোর্ট একটি বিবৃতিতে নাগরিকদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে খালি চোখে বা দূরবীন ব্যবহার করে যেভাবেই হোক নতুন চাঁদ দেখতে পারলে তা নিকটস্থ আদালত বা সেন্টারে অবহিত করতে বলা হয়েছে।সৌদি আরবে এ বছর রমজান শুরু হয়েছিল ১১ মার্চ। মাসব্যাপী সিয়াম সাধনায় মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন।মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করেন, যা ৩৫৪ বা ৩৫৫ দিনের এক বছর ১২ মাস নিয়ে পূর্ণ হয়। রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং এ মাসের শেষে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।গত শুক্রবার (৫ এপ্রিল) লাখ লাখ মুসলমান রমজানের শেষ জুমার নামাজ আদায়ের জন্য মক্কার মসজিদুল হারামে জড়ো হয়েছিলেন। এদিন সন্ধ্যা থেকে পবিত্র মাসটির অন্যতম গুরুত্বপূর্ণ উপলক্ষ শবে কদর পালন করেন মুসলমানরা।এর আগে, সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ছুটি ঘোষণা করা হয়। কর্মীরা ৯ এপ্রিল থেকে পাঁচ দিন ছুটি পাচ্ছেন। ঈদ উপলক্ষে দেশটিতে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, আতশবাজি ও লাইট শো করার পরিকল্পনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ চাঁদ দেখা গেলে সৌদি আরবে কাল ঈদ

নিউজ প্রকাশের সময় : ১০:১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪