ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

আজ ১৪ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী

সাদিয়া আক্তার স্টাফ রিপোর্টার
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের ইসলামী ব্যক্তি তথা ইসলামী চিন্তাবিদদের মধ্যে অন্যতম একজন।যিনি তাঁর সুরেলিত কন্ঠ এবং জ্ঞানের মাধ্যমে বহু মানুষের মন জয় করে নিয়েছিলেন।১৯৪০ সালের ২ফেব্রুয়ারি পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইউসুফ সাঈদী ছিলেন একজন শৈল্পিক বক্তা এবং পীর।তিনি তাঁর প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন নিজ গ্রামে তাঁর বাবার মাদ্রাসায়। পরবর্তীতে তিনি ছারছিনা আলিয়া মাদ্রাসা এবং খুলনা আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন ‌।১৯৬২ সালে ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন এবং বিভিন্ন বিষয় এবং তথ্যের উপর অধ্যয়ন করেন।ভাষা ,ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং মনোবিজ্ঞানে ৫ বছর অধ্যয়ন করেন।১৯৬৭ সাল থেকে তিনি তাঁর বক্তৃতার মাধ্যমে দেশ বিদেশে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন।কোনো বাঁধা বিপত্তি তাঁকে দমিয়ে রাখতে পারেনি। পৃথিবীর প্রায় ৫০টি দেশে বিভিন্ন সংগঠন এবং ইসলামিক দাওয়াতের কাজে তিনি ভ্রমণ করেন।১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী তে যোগ দেন।২০০৯ থেকে তিনি আমৃত্যু জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন।১৯৯৬ সালের ৭ম জাতীয় নির্বাচনে তিনি প্রথমবার এবং ২০০১ সালের ৮ম জাতীয় নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।তিনি রাজনীতির মাঠে পরিচিতির পাশাপাশি ধর্মীয় বক্তৃতার মাধ্যমে সারা দেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কুরআনের তাফসির শুনে শুধু মাত্র মুসলিমরাই নয় বরং অমুসলিমরাও তাঁর প্রতি আনুগত্যতায় সিক্ত হয়েছেন।অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য হিসাবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে মানবতাবিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাঁকে ২০১৩ সালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল।২০২৩ সালের ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।১৫ আগস্ট পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনে তাঁকে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ ১৪ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী

নিউজ প্রকাশের সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪