ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।

২৫ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী  বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি- ২০২৩ এর  অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সদর উপজেলার পৌরশহরস্থ  আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিরতিহীন ভোটের পর রাত ৮ টাই ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীদের অভিভাবক সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনের ফলাফলের তথ্যানুসারে নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৮জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।এদের মধ্যে এড. মোহাম্মদ হাবিব উল্লাহ ৫৮২ ভোট পেয়ে প্রথম, মোঃ আজহারুল করিম খোকন ৫৩৯ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ আনিছ খান ৫২৩ ভোট পেয়ে তৃতীয় , আব্দুল্লাহ আল সাঈদ ৪৫৬ ভোট পেয়ে চতুর্থ, ও সংরক্ষিত নারী সদস্য তাহমিনা আক্তার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য জানান, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য শুরু থেকেই আমরা রয়েছি। অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন সবার গনতান্ত্রিক অধিকার। নির্বাচনটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পাদিত হবার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী তৃতীয় স্থান হওয়া মোঃ আনিছ খান অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমাকে ও আমার প্যানেলকে   বিপুল ভোটে নির্বাচিত করায় অত্রবিদ্যালয়ের অভিভাবক ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার মান ও সুষ্ঠ পরিবেশের উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  জীবন ভট্টাচার্য্য। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুধীজন-শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন। 

নিউজ প্রকাশের সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩