
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন, লোকারণ্য প্রেসক্লাব
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উদ্যোগে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি শুরু হওয়ার আগে লোকে লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব প্রাঙ্গণ। রোববার সকাল ১০টা ৫৫মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সকাল পৌনে ১০টা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, অবৈধ নির্বাচন মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম