আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা -আইনমন্ত্রী
- নিউজ প্রকাশের সময় : ০৩:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা -আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে কেউ তাদের দলের কর্মসূচী পালন করতে পারবে। কিন্তু দেশের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
রাতের আঁধারে কোর্ট বসে, মির্জা ফখরুলের এমন কথার জবাবে মন্ত্রী বলেন, মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম কিন্তু ওনার দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন। যা জনগন ভাল ভাবে নেয় না।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ও কসবা নির্বাচনী এলাকায় সফরে এলে রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই তিনি নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবেন তিনি।
এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। আখাউড়া
উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়েছে।বিকালে কসবায় দলীয় কর্মসূচীতে যোগ দিবেন।















