আপনার পালনকর্তা জানেন,আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দুতৃতীয়াংশে…_সূরা মুযযামমিল।

- নিউজ প্রকাশের সময় : ০৩:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

আপনার পালনকর্তা জানেন,আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দুতৃতীয়াংশ,অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়।আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন।তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ,ততটুকু আবৃত্তি কর।তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে,কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে।কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর।তোমরা নামায কায়েম কর,যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও।তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।





















