ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আবহাওয়া কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছেঃঢাদসিক মেয়র তাপস। 

মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক)মেয়র তাপস।আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতর’র প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ঢাদসিক মেয়র ফজলে নূর তাপস বলেন, গত বছর প্রবল বৃষ্টিপাত হওয়ার পরেও এখানে কোন ধরনের কোন সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভিতরে আসতে পারেনি এবং সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করতে পেরেছে।যদিওবা এবার আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে।তারপরেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই আমরা ইতোমধ্যে আমাদের সকল আয়োজন সম্পন্ন করেছি। তবুও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় হতে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।যদি এখানে সম্ভব না হয় তাহলে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।আমি মনে করি,আমাদের যে আয়োজন আছে এটার মাধ্যমে সকলেই এখানে স্বাচ্ছন্দ্যভাবে জামাতে অংশগ্রহণ করতে পারবে।এ সময় ঢাদসিক মেয়র ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জানিয়ে ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করার আহবান জানান।তিনি এ সময় ঢাকা সহ দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।এছাড়াও জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলেও তিনি গণমাধ্যমকে জানান। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান,ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান,পরিবহন মহাব্যবস্থাপক মো.হায়দর আলী,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল,করপোরেশনের অঞ্চল-১এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফজলে শামসুল কবির,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল,২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবহাওয়া কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছেঃঢাদসিক মেয়র তাপস। 

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪