
আবোহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, সৃষ্ট নিম্নচাপ টি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশেপাশে এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি সাইক্লোনে রূপান্তরিত হয়, তাহলে ২৫ তারিখের পর বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
এতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘অক্টোবর মাস ঘূর্ণিঝড়ঊ প্রবণ মাস। সে কারণে সাগরে এমন নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, এখনো বাংলাদেশের কোনো উপকূলে আঘাত হানবে সেটি বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ অভিমুখে আছে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে।’
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম