ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

আম্পায়ারের এবার বিশ্বকাপে চোখ বাংলাদেশি 

রিপোর্টার মোঃ সিয়াম হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। পুরো টুর্নামেন্টজুড়ে বেশ দক্ষতার সঙ্গে পালন করেছেন নিজের দায়িত্ব। ছিলেন ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও। এশিয়া কাপ শেষে এই সাবেক ক্রিকেটারের চোখ এখন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে।এশিয়া কাপ থেকে দেশে ফিরে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন জেসি। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপে আম্পায়ারিং করার ইচ্ছা পোষণ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী, স্বপ্ন সেটাই দেখছি। বিসিবিও আশাবাদী। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্নটা সবাই দেখে।’জেসি আরো বলেন, ‘যেমন চিন্তা করে গিয়েছি, তার চেয়ে ভালো কেটেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটা ছিল ভারত-পাকিস্তানের। ম্যাচটা খুব ভালো হয়েছে। প্রথম ইম্প্রেশনটা খুব ভালো হওয়ায় সেটা হয়তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচটাও পেতে সাহায্য করেছে।’মেয়েদের এশিয়া কাপের ফাইনাল থেকেও বেশি চাপ বাংলাদেশের প্রিমিয়ার লিগ ম্যাচে এমনটাই মনে করেন জেসি। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের থেকে আমাদের ডিপিএলেই বেশি চাপের ম্যাচ থাকে। আমি এটা মনে করেই সেখানে গিয়েছি। যে কারণে আমি ওই ম্যাচগুলো উপভোগ করেছি, চাপ অনুভব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আম্পায়ারের এবার বিশ্বকাপে চোখ বাংলাদেশি 

নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪