


আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে কারাবন্দী ৫৭ জন প্রবাসীর পরিবার। মাননীয় উপদেষ্টার সুনজর দৃষ্টির আহ্বান ব্যক্ত করেন তারা।গত ২০ জুলাই আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলো রেমিট্যান্স যোদ্ধারা।সেই মূহূর্তে তাদের কে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানায় ভিকটিমের পরিবার।আন্দোলনের আরব আমিরাতের সমন্বয়ক জহিরুল ইসলামের বাবা জানায়,তারা এখনো জানে না তাদের ছেলে কোথায় আছে।তারা বলেন, প্রবাসীরা চাকরির আশায় এই বিক্ষোভ করেনি। শুধু মাত্র দেশের মানুষ যেনো স্বৈরাচার মুক্ত হতে পারে তার জন্য তারা আন্দোলনে যোগ দেয়।তিনি প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ এবং আসিফ নজরুলের নিকট আকুল আবেদন জানায়।গত জুলাইয়ে ঘটে যাওয়া আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশ যেমন ভাবে উত্তাল হয়েছিলো ঠিক তেমনি ভাবে এর সাথে যুক্ত হয়েছিলো প্রবাসীরাও।৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেও বন্দিদের খোঁজ এখনো পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম