ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

আলমডাংগার আদম ব্যাবসায়ী বাবুর ঢাকায় রহস্যজনক মৃত্যু। খোলা যায়নি রহস্যের গোলকধাঁধা।। সকলের ধারনা পরিকল্পিত হত্যা।। গ্রেপ্তার –১

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের আব্দুস সালাম বাবুর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে। বাবুর কথিত দ্বিতীয় স্ত্রী রেহানা বেগম বাবুর লাশ পোয়ামারীর বাড়িতে নিয়ে এলে তাকে মারধর করে প্রথম স্ত্রীর স্বজনরা। সংবাদ পেয়ে পুলিশ লাশ ও রেহানা বেগমকে থানা হেফাজতে নিয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠনো হয়।গ্রাম সূত্রে জানা গেছে, পোয়ামারী গ্রামের মৃত আওলাদ মন্ডলের ছেলে আব্দুস সালাম বাবু দীর্ঘ বছর প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে আদম ব্যবসা শুরু করেন। তিনি ঢাকায় ১০ বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। বাড়িতে স্ত্রী সন্তান রেখে একাই ঢাকায় থাকতেন। তিন বছর আগে পোয়ামারী গ্রামের হানিফের মেয়ে রেহানা বেগমকে ঢাকার বাড়িতে কাজের জন্য নিয়ে যান বাবু। একাধিক স্বামী পরিত্যক্তা রেহানার সাথে বাবু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বলেও দাবি করেছেন রেহানা।রেহানা বেগম জানান, সোমবার মধ্যরাতে বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় ভাড়া বাড়ির মালিক ও রেহানা বাবুকে নিয়ে ঢাকার কোনাবাড়ির একটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন।এরপর একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রেহানা বেগম বাবুল মরদেহ আলমডাঙ্গার পোয়ামারীর উদ্দেশ্য রওনা দেন। গতকাল দুপুরের দিকে বাবুর লাশ গ্রামে পৌছলে প্রথম স্ত্রীর লোকজন রেহানা বেগমকে মারধর করে। এ পক্ষের দাবি বাবুর গলায় দাঁগ রয়েছে। তাকে রেহানা হত্যা করেছে বলেও অভিযোগ তোলে।সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশ ও রেহানাকে থানা হেফাজতে নেয়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে রহস্য উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাংগার আদম ব্যাবসায়ী বাবুর ঢাকায় রহস্যজনক মৃত্যু। খোলা যায়নি রহস্যের গোলকধাঁধা।। সকলের ধারনা পরিকল্পিত হত্যা।। গ্রেপ্তার –১

নিউজ প্রকাশের সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪