ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

আলোচনা গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে

স্টাফ রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ১১:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

চলমান অংশীদারিত্বে জোর দিতে ঢাকা সফর ক‌রে‌ছেন মার্কিন উচ্চ পর্যা‌য়ের এক‌টি প্রতিনিধিদল। তারা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।সোমবার (১৬ সে‌প্টেম্বর) মার্কিন প্রতিনিধিদলের সফর শে‌ষে ঢাকায় মার্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হ‌য়ে‌ছে।বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, ওয়াশিংটন থেকে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থা প্রতিনিধিদলকে স্বাগতম জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ মুখ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নাইম্যান, স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ইউএসএআইডির এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টিটিভ ব্রেন্ডন লিঞ্চ।বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।সফরকালে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া, প্রশাসনকে শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের এক উন্নয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে ইউএসএআইডি।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতিতে সহায়তার জন্য প্রায় ১ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই অর্থায়ন বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমতামূলক এবং গণতান্ত্রিক পথে চলতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলোচনা গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে

নিউজ প্রকাশের সময় : ১১:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪