
গতকাল(বৃহস্পতিবার) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কে।নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার(১৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, নিউমার্কেট থানায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তাকে।জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগ রয়েছে।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনী চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।১৯৯১ সালে বাংলাদেশ সেনা বাহিনীতে তিনি কমিশন লাভ করেন।২০০৯ সালে র্যাব-২ এর উপ অধিনায়ক এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে র্যাব গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি।২০১৩ সালে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম