
আশুগঞ্জে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ভোধন ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা উদ্বোধন করা হয়েছে। এতে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ টি স্টল রয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মিয়া, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ মিয়া, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, চরচারতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ১৮ টি স্টল ঘুরে দেখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শণার্থীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম