আশুগঞ্জে ৯৮ কেজি গাজা ও প্রাইভেটকারসহ, আটক ৪।

- নিউজ প্রকাশের সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

আশুগঞ্জে ৯৮ কেজি গাজা ও প্রাইভেটকারসহ, আটক ৪।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৮ কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহ্নত প্রাইভেটকার এবং মোটরসাইকেলসহ চার জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে পুলিশ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী (আলা বক্সপুর) এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম ইমন (২৩), একই উপজেলার আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার শাহানুর রহমানের ছেলে মো. মশিউর আলম (২২), খরশপুর (সোয়াবই) এলাকার জোনাব আলীর ছেলে মো. মাজহারুল ইসলাম রাব্বি (২০) ও আহম্মদপুর (গন্ধবপুর) এলাকার আব্দুল আহাদের ছেলে স্বপন মিয়া (২৭)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, রবিবার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়।
অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে মাদক চোরাচালানে ব্যবহ্নত প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
















