
গাজীপুরের শ্রীপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ ২১ মে মঙ্গবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান (দুর্জয়) তিনি পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল (বি.এ) পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসির মোড়ল বই প্রতীকে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা রহমান সেলাই মেশিন প্রতীকে ৫৫ হাজার ৪২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: হালিমা খাতুন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ২৯৭ ভোট। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় ১৪৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ৬ জন। নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম