ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টিসিবির মালামাল চুরি, 

রিপোর্টার মো:মিশিকুল জয়পুরহাট জেলা
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

রিপোর্টার মো:মিশিকুল জয়পুরহাট জেলা

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন টিসিবির মালামাল চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার তাকে ঢাকার মিরপুরের মাজাররোড থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে ছয়টি ভ্যান করে টিসিবির মালামাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। টিসিবির ওই মালামালগুলো জনগণকে দেওয়ার কথা ছিল। স্থানীয় লোকজন ইউপির গুদাম থেকে টিসিবির ওই মালামালগুলো চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্যের ভিডিও ধারণ করে। ওই ভিডিও বম্বু ইউনিয়নের কড়ই পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমানের কাছে পাঠানো হয়। আতাউর রহমান গত ১৭ ফেব্রুয়ারি ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেন। এরপর বম্বু ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন তার ফেসবুকে নয় সেকেন্ডের একটি ভিডিও দিয়ে মালামালগুলো টিসিবির বলে স্বীকার করেন। তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এরপর আতাউর রহমান গত ২৬ আগস্ট বম্বু ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসনসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন।

মামলার বাদী আতাউর রহমান বলেন, টিসিবির মালামালগুলো জনগণকে না দিয়ে ইউপি কার্যালয়ের গুদামে রাখা হয়েছিল। সংশ্লিষ্টদের সহযোগিতায় চেয়ারম্যান টিসিবির মালামালগুলো চুরি করে ছয়টি ভ্যানযোগে অন্যত্র নিয়ে যান। জনগণ সেই দৃশ্যের ভিডিও ধারণ করে। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি। সম্প্রতি জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে বিষয়টি উত্থাপন করেছিলাম। এরপর থানায় মামলা করেছি।
জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, টিসিবির মালামাল চুরির মামলায় বম্বু ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টিসিবির মালামাল চুরি, 

নিউজ প্রকাশের সময় : ০৫:০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫