ইফতার করা হলোনা শিশু সাইমের মাইক্রোবাস কেড়ে নিল প্রান।

- নিউজ প্রকাশের সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলালে মাইক্রোবাসের ধাক্কায় সাইম হোসেন (৬) নামে একটি শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ ) ইফতারের পূর্বে মুহূর্তে ক্ষেতলাল উপজেলার বটতলী তেলাবদুল চেয়ারম্যান পাড়া রাস্তার উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটি ক্ষেতলাল পৌর মহল্লার তেলাবদু চেয়ারম্যান পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে৷ এলাকাবাসী জানান, ইফতারের পূর্ব মুহূর্তে বড় ভাইকে ডেকে নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশুটি। এমন এসময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি সহ চালক পালিয়ে যাই।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিশুটির পরিবারে পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
















