সংবাদ শিরোনাম ::
ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বাড়ালেন মমতা

মোঃমেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
- নিউজ প্রকাশের সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বাড়ালেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আরও বাড়িয়েছেন।
সোমবার (২১ আগস্ট) কলকাতায় ইমাম মুয়াজ্জিনদের এক সভায় ভাতা বাড়ানোর এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি তাঁদের ঋণ দেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ সিদ্ধান্তের ফলে ইমামদের ভাতা বেড়ে তিন হাজার রুপি, মুয়াজ্জিনদের দেড় হাজার রুপি এবং হিন্দু পুরোহিতরা দেড় হাজার রুপি ভাতা পাবেন।
রাজ্যের বিরোধী দলগুলো মনে করছে, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মাসিক এই ভাতা বাড়িয়েছেন ক্ষমতাসীন তৃণমূল নেত্রী।















