ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা স্বামী-স্ত্রীর প্রাণ গেল পথে

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের সিমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার লহ্মীকুড়া বাজার এলাকার সিমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত দম্পতি হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বাসিন্দা জনাব আলীর পুত্র সাইদুর রহমান (২৮) এবং তার স্ত্রী সোনিয়া আক্তার (২৩)।পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এই দম্পতি নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার স্ত্রী সোনিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত সাইদুর একটি এনজিওতে চাকরি করতেন। তার কর্মস্থল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে রৌমারিতে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে হালুয়াঘাট উপজেলার লক্ষীকুড়া বাজার এলাকায় সিমান্ত সড়কে দূর্ঘটনা ঘটে।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এই দম্পতি নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা স্বামী-স্ত্রীর প্রাণ গেল পথে

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪