

মোহাম্মদ হায়দার আলী এম এ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:: পহেলা শাওয়াল ১৪৪৫ হিজরী, ২২ই এপ্রিল ২০২৩ ইং রোজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে সকল মুসলিম জাতিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের এই দিনে দেশ- বাসীকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালবাসা। সবার মাঝে বিরাজ করুক ঈদের আনন্দ। মুছে যাক সকল গ্লানি,অমানিশা ও মনের ময়লা। সকলের মাঝে ফিরে আসুক অনাবিল সুখ আর শান্তি।এমন প্রেমময় মধুর বাণী আজ সবার মুখে মুখে।
এদিকে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্হানে শায়িত মরহুম মুরব্বিদের কবর যেয়ারত করলেন মরহুম আবদুল জলিল ভূইয়ার ওয়ারিশগন। এই পবিত্র কবরস্থানে শুয়ে আছেন,মরহুম মগফুর গুরা মিয়া, মরহুম আজিজুর রহমান, মরহুম ইসলাম মিয়া, মরহুম মৌলানা ছাবের আহমদ,মরহুম মোজাহের ফকির, মরহুম মৌলানা নাছির উদ্দীন আলকাদেরী রহ: সহ বংশের পূর্বপুরুষগন।
সকল মরহুম-মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় যেয়ারত শেষে দোয়া মোনাজাতে শরীক হলেন,দৈনিক অপরাধ অনুসন্ধান লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী এম এ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ শিহাব উদ্দিন ভূইয়া। মেনাজাতে যারা উপস্থিত ছিলেন, মোহাম্মদ হোসাইন, হাসান,রুহুল কাদের, আব্দুর রহিম, ফোরকান, আবুলহাশেম, জাহেদ, আনওয়ার, হাফেজ মিনহাজ, শোয়াইবুল ইসলাম,আব্দুল্লাহ ফোরকান রোবায়েত,আসাদুল্লাহ ফোরকান শেফায়েত, রেফায়ত বিন কাদের,শহিদুল ইসলাম,মুবিন,আব্দুল কাইয়ুম, লেয়াকত আলী,ফাহিম,মোহাম্মদ নাফিছুর রহমান সহ আরও অনেকে।
মোনাজাতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মরহুম ও মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য ও দোয়া কামনা করা হয়েছে। একই সাথে পরষ্পরের মাঝে হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। সমাজে চলমান সকল প্রকার ঝগড়া-ঝাটি হতে মুক্তি চেয়ে মহান মওলার দরবারে আকুতি মিনতি করেন উপস্থিত সকলে দো’হাত তুলে। পরিশেষে সকলের উন্নত জীবন কামনা করে মোনাজাত সমাপ্তি করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম