ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উত্তাল সীমান্ত এলাকা।।বিএসএফ গুলি চালাতে পারে’- সীমান্তে বিজিবির রেড এলার্ট মাইকিং।।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী সীমান্ত ইউনিয়নের তারকাঁটার আশপাশে স্থানীয়দের না যাওয়ার জন্য মাইকিং করেছে বিজিবি।মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ উথলী বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে সীমান্ত ইউনিয়নে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়। এছাড়া দর্শনা নিমতলা আকন্দবাড়ীয়ার সীমান্তবর্তী এলাকাতেও মাইকিংসহ মসজিদের মাইকে সীমান্ত এলাকার গ্রামগুলোতে সর্তকতা জারি করে মাইকিং করা হয়েছে।মাইকিংয়ে বলা হয়, ‘বিএফএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুরোধক্রমে উথলী বিশেষ ক্যাম্প।’সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে গত সোমবার রাতের যেকোনো সময় ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুষ্কৃতকারীরা। তাদের দাবি- এরা বাংলাদেশি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৫৮ বিজিবির সিইও ছিলেন। পরে আমাকে জানানো হয়- গ্রামপুলিশ, প্রতিটা ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে জানিয়ে দেন যেন সীমান্তবর্তী তারকাঁটার আশপাশে গরু-ছাগল কিংবা কৃষি কাজের জন্য কেউ না যায়। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মহেশপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। বিএফএস সদস্যরা আক্রমণ করতে পারে বলে জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নে বিজিবির পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক বলেন, বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের অভিযোগের প্রমাণ আছে কি না জানতে চাইলে তারা তা জানাতে ব্যর্থ হয়। বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য আসামির পরিচয় উপস্থাপন করলে বিএসএফ তাকে ভারতীয় নাগরিক বলে মেনে নেয়।তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকের জড়িত থাকার উপযুক্ত প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিএসএফকে জানানো হয়েছে। এছাড়া মাইকিংয়ের বিষয়টি আমাদের রুটিন কার্যক্রমের অংশ। এটার সঙ্গে পতাকা বৈঠকের সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তাল সীমান্ত এলাকা।।বিএসএফ গুলি চালাতে পারে’- সীমান্তে বিজিবির রেড এলার্ট মাইকিং।।

নিউজ প্রকাশের সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪