
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চমক দেখিয়েছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী বর্ষা হিজড়া। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৪ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।জয়ী হয়ে আনন্দিত বর্ষা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এ জন্য আমি আনন্দিত। আমি ঝিনাইদহবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সমাজে অবহেলিত উল্লেখ করে বর্ষা বলেন, ‘সবাই হিজড়াদের অন্য চোখে দেখে। আমি নির্বাচিত হয়েছি। এখন আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই, হিজড়ারা অন্যদের মতো উন্নয়নে অবদান রাখতে পারে। হিজড়ারা যে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, তা আমি দেখিয়ে দিতে চাই।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম