ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪পাঁচবিবিতে শশুর জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ এবার আপন শ্বশুর-জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।আজ ২১ এপ্রিল রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা বলে জানান পাঁচবিবি নির্বাচন অফিস। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে পাঁচবিবি উপজেলা পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সুমন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের স্ত্রী ও শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী সাবেকুন নাহার শিখা।এদের মধ্যে আবু বকর ছিদ্দিক মন্ডল ও সুমন চৌধুরী আপন শ্বশুর জামাই বলে জানিয়েছেন স্থানীয়রা । তবে একই পদে আপন শ্বশুর জামাই প্রতিদ্বন্ধিতা করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে ।এদিকে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামীলীগের (প্রস্তাবিত কমিটি) যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল ও কুসুম্বা ইউপির সাবেক সদস্য অহিদুজ্জামান চৌধুরী অহিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, জেলা পরিষদের সাবেক সদস্য রেবেকা সুলতানা, তামান্না বেগম ও মৌসুমী আকতার।ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল । প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ হবে ২১ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ২৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৩ জন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪পাঁচবিবিতে শশুর জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ প্রকাশের সময় : ১০:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪