একজন সৎ, পরিশ্রমী, ধৈর্যশীল জেনারেল সাথে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন যুব নেতার নিরলস প্রচেষ্টায় বাকেরগঞ্জে জনতার বিজয়।

- নিউজ প্রকাশের সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

একজন সৎ, পরিশ্রমী, ধৈর্যশীল জেনারেল সাথে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন যুব নেতার নিরলস প্রচেষ্টায় বাকেরগঞ্জে জনতার বিজ
আচ্ছা ভালো কোথায় লায়ন সোবহান হাওলাদারঃ মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে বাংলাদেশ আওয়ামী লীগ তিন তিনবার নমিনেশন দিয়েছেন আবার দলের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে গিয়েছেন যা ছিল তাহার আদর্শিক আনুগত্য প্রকাশের বহিঃপ্রকাশ। তিনি কখনও ধৈর্যহারা হননি। দীর্ঘ একযুগেরও বেশি সময় বাকেরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন এবং মানুষের প্রকৃত সমস্যা শুনেছেন। আশাকরি তিনি এসব সমস্যা সমাধান করতে পারবেন কেননা একজন জেনারেলের দক্ষতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তিনি ঢাকায় বাকেরগঞ্জের অগণিত সামাজিক সংগঠনের প্রতিটি প্রোগ্রামে থেকেছেন বা থাকার চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে তাহার একটি শক্তিশালী প্লাটফরম ঢাকায় তৈরি হয়েছে যারা এ নির্বাচনে জয়ের জন্য নিজ অর্থায়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। যারা মাঠে উপস্থিত থাকতে পারেননি তারা মিডিয়ার মাধ্যমে প্রচারণায় অংশগ্রহন করেছেন। পক্ষান্তরে ইতিপূর্বে যারা বাকেরগঞ্জের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাহারা এসব সংগঠনে উপস্থিতির প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছিলেন বা হননি। নির্বাচনে কিছু বক্তব্য জনগণ গ্রহন করেননি এবং প্রতিটি বক্তব্যের জবাব অত্যন্ত জোড়ালোভাবে বাকেরগঞ্জের কৃতি সন্তান, লক্ষ লক্ষ যুবকদের আইকন, সুবক্তা মুতিউর রহমান বাদশা ভাই দিয়েছেন যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের অবস্থান এবং বাকেরগঞ্জে হাফিজ মল্লিকের প্রয়োজনীয়তা পরিষ্কার হয়েছে। এছাড়াও বাকেরগঞ্জের কৃতি সন্তান যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তারা জেনারেল সাহেবকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের ভূমিকা ছিল সত্যিই প্রশংসনীয়। সর্বোপরি দলমত নির্বিশেষে জনগণ পরিবর্তনের পক্ষে গিয়ে বরিশাল-৬ ( বাকেরগঞ্জ) এ নৌকাকে বিজয়ী করেছেন।
















