ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

এখনও কি ধোনিই নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজদের

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

এখনও কি ধোনিই নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজদের আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে একবার (২০২১ আসর) তার পরিবর্তে অধিনায়ক করা হয় অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। তবে নেতৃত্বের চাপে নাকি তার ব্যক্তিগত ফর্ম খারাপ হয়ে যায়, সে কারণে আবারও ধোনিকে অধিনায়কত্বে ফেরানো হয়। এবারের আসরে প্রথমবার চেন্নাইয়ের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। তবে এখনও নাকি ধোনিই চালাচ্ছেন চেন্নাইকে স্বাভাবিকভাবে ‘ক্যাপ্টেন কুল’খ্যাত ধোনি অধিনায়ক না থাকলেও, দল পরিচালনায় তার ভূমিকা থাকবেই– সেটি কারও অজানা নয়। তবে প্রকাশ্যে সেভাবে হয়তো সাবেক ভারতীয় দলপতিকে আগের মতো চেন্নাই সতীর্থদের নির্দেশনা দিতে দেখা যায় না। তবে সম্প্রতি ফিল্ডার সেটিংয়ে ধোনির নির্দেশনা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে বারবার জায়গা বদলের কারণে কেউ একজনকে কৌতুকপূর্ণভাবে শাসাতে দেখা যায় ধোনিকে। আইপিএলের চলতি আসরে প্রথম কোনো বাংলাদেশি প্রতিনিধি হিসেবে চেন্নাইয়ের হয়ে খেলছেন পেসার মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে তিনি বেশ কয়েক ম্যাচে ঝলকও দেখিয়েছেন, যার কল্যাণে টাইগার পেসার সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়ও আছেন। ম্যাচে তার বোলিংয়ের ফাঁকে ফাঁকে তাকে নির্দেশনা দিতে দেখা যায় সাবেক চেন্নাই অধিনায়ককে। অবশ্য কেবল ফিজকেই নয়, অন্য বোলারদেরও প্রয়োজনীয়তা নির্দেশনা দেন ধোনি তবে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে দেখা যায় কোনো এক সতীর্থের আচরণে হতাশা প্রকাশ করতে। যেখানে ধোনি চেন্নাইয়ের ওই ক্রিকেটারকে নির্দিষ্ট জায়গায় ফিল্ডিং করতে বলেন। কিন্তু ওই ফিল্ডার বারবার কিভাবে জায়গা পরিবর্তন করে ফেলেন, সেটি অনুকরণ করে দেখান ধোনি। এ সময় তাকে কিছুটা হতাশ দেখা যায়। তবে বিষয়টিতে মজা পেয়েছেন নেটিজেনরা। একইসঙ্গে তাদের প্রশ্ন— ওই সময় কাকে শাসাচ্ছিলেন ধোনি! ‘থালা’ বা নেতা বলে ডাকা দর্শকরা ধোনির ছোটখাটো কোনো আচরণকেও হাতছাড়া করেন না। তার প্রতি ক্রিকেটপ্রেমীদের প্রবল আগ্রহ প্রতিপক্ষ দলের মাঠেও ব্যাপকভাবে পরিলক্ষিত হয় ২০০৮ সালে শুরু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলের। শুরু থেকেই টুর্নামেন্টটির অন্যতম সফল দল চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। তার প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা দেখে চোট নিয়েও তাকে খেলিয়ে আসছে চেন্নাই। তবে ফিট থাকা অবস্থায় দলটি এই কিংবদন্তির অধীনেই যৌথভাবে আইপিএলের সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে। এবার আসর শুরুর আগমুহূর্তে ধোনি নেতৃত্বভার তুলে দেন গায়কোয়াড়ের হাতে তবে গায়কোয়াড় অধিনায়ক হিসেবে একদমই আনকোরা নন। তার জন্য বাড়তি পাওয়া মাঠে ধোনির উপস্থিতি। এছাড়াও তার নেতৃত্বগুণ নিয়ে ইতোমধ্যে প্রশংসা পেয়েছেন ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকে। এর আগে গতবছর এশিয়ান গেমসে ভারত তার অধীনে খেলেছিল। সেখানে স্বর্ণপদক জেতা গায়কোয়াড় ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মহারাষ্ট্রকে। ইতোমধ্যে জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান, খেলেছেন ৬ ওয়ানডে ও ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এখনও কি ধোনিই নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজদের

নিউজ প্রকাশের সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪