
রিপোর্টার জয়নাল আবেদিন
বিয়ে করার উদ্দেশ্যে বহু বছর পর প্রবাস থেকে দেশে ফিরেছিলেন এক যুবক। পরিবারের জন্য ভালোবাসা ও স্বপ্ন নিয়ে সঙ্গে এনেছিলেন মূল্যবান স্বর্ণ অলংকার। কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে লাগেজ সংগ্রহের পর তার চোখে পড়ে দুঃস্বপ্নের মতো এক সত্য—লাগেজে থাকা স্বর্ণ অলংকারগুলো উধাও।
ভুক্তভোগী প্রবাসী জানান, বিদেশ থেকে তিনি বেশ কিছু স্বর্ণ অলংকার কিনে লাগেজে করে দেশে আনেন। কিন্তু লাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করার পর খুলে দেখেন ভেতরের স্বর্ণ অলংকার ও প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এ ঘটনায় তিনি চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি আরও বলেন,
“প্রবাসীরা জীবনভর কষ্ট করে দেশে টাকা পাঠাই। এবার বিয়ে করবো বলে নিজের হাতে স্বর্ণ এনেছিলাম। দেশে নেমেই প্রথম উপহার পেলাম স্বর্ণ চুরি! এটা কেমন সোনার বাংলাদেশ? এয়ারপোর্টের ভেতরেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোথায় বিচার চাইবো?”
প্রবাসীর দাবি, লাগেজে কাটাছেঁড়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। তাই বিষয়টির দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন তিনি।
এয়ারপোর্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে যাত্রীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে লাগেজ থেকে চুরি, উধাও হওয়া, বা কাটাছেঁড়ার ঘটনা বেড়েছে। যাত্রীদের সাথে এমন আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করেন অনেকেই।
ভুক্তভোগী প্রবাসী বলেন,
“এটা যেন এক নতুন খেলা। প্রবাসীদের লাগেজই যেন সবার আগে টার্গেট হয়। বিচার চাইতে গেলে কোথায় যাব? কে দেবে এর জবাব?”
ঘটনার বিষয়ে তদন্ত ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম