
ঢাকার সায়দাবাদ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রেজাউল করিম চৌধুরী (আর. কে. চৌধুরী) কলেজ এর গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবিকা, মানবাধিকার নেত্রী,নারী উদ্যোক্তা, সাংবাদিক ও খ্যাতিমান রাজনীতিবিদ এ্যাড. শাহিদা রহমান রিংকু।এ্যাড. শাহিদা রহমান রিংকু আর. কে. চৌধুরী কলেজের গভর্নিং বডি'র বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ায় তাকে বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।এ্যাড. শাহিদা রহমান রিংকু বলেন, আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো এই যে, আমি রেজাউল করিম চৌধুরী (আর. কে. চৌধুরী) কলেজ থেকে ডিগ্রী পাশ করেছি।আর আমার স্মৃতিবিজড়িত এই প্রাণের কলেজই গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছি। আলহামদুলিল্লাহ।তিনি আরও বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।এ্যাড. শাহিদা রহমান রিংকু নানান গুণেগুনান্নিত একজন ব্যক্তিত্ব।উল্লেখ্য, তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী, এস. আর এন্টারপ্রাইজের কর্ণধার, এস. আর ক্রীড়া সংঘ এর সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)’র উপদেষ্টা, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)'র কো-চেয়ারম্যান, হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’র কো-চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সাথে নানা ভাবে জড়িত আছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম