
কলমে-নুরুন্নাহার নূর
ঘর পূর্ণ মানুষ তবুও
শূন্য শূন্য লাগে,
ঈদের দিনে তোমার গলা
শুনতাম সবার আগে।
তুমি হীনে বাবা আমায়
এতিম সবাই বলে,
তাই শুনিয়া বক্ষ ভিজে
নোনা অশ্রু জলে।
হৃদয়ে তে আছো বাবা
সকাল দুপুর সাঝে,
গভীর রাতে নিদ্রা হীনে
তোমার কথা বাজে।
ঘুমে কিংবা জাগরণে
হওনি বাবা আড়াল,
একলা রেখে খোদার ডাকে
দিলে তুমি উড়াল।
আল্লাহ্ তুমি ভালো রেখো
ঐ বাবাকে আমার,
আমার বাবা অতি সরল
বান্দা প্রিয় তোমার।
সকল মৃত বাবাদের কে
করো জান্নাত বাসী,
ইহকালে ও সুখে রেখো
মুখে থাকুক হাসি।
বাবার তুল্য শুধুই বাবা
নেই তো অন্য কেহ,
তুমি ছাড়া নিথর অতি
আমার পুরো দেহ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম