ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কমলগঞ্জে গাঁজা পাচারকালে মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বকুল আহমেদ বৈতু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬ টার দিকে কমলগঞ্জ থানাধীন ভান্ডারীগাও এলাকা থেকে বকুল আহমেদকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের কাছে তথ্য ছিল ইসলামপুর ইউনিয়নের কুরমাঘাট এলাকা থেকে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আদমপুর এলাকার দিকে আসছে।

এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার এবং স্থানীয় লোকজন সহ ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাও এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন।
চেকপোস্ট পরিচালনা করা কালে এই তীব্র গরমে জ্যাকেট পরিহিত এক মোটরসাইকেল চালককে দেখে সন্দেহজনক মনে হাওয়ায় পুলিশ তাকে থামার জন্য সিগনাল দেয়। সিগনাল না মেনে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে এই গরমে জ্যাকেট পরার কারণ জানতে চাইলে তার কথাবার্তা সন্দেহজনক মনে হয়।  পরে স্থানীয় লোকজনের সামনে তাকে তল্লাশি করলে তার জ্যাকেট খুলে পেটে বাধা অবস্থায় পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তার সাথে থাকা একটি টিভিএস মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় গাড়িটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি জব্দকৃত গাঁজা ভারত সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এনেছে মর্মে স্বীকার করে। আটককৃত ব্যক্তি কমলগঞ্জ থানাধীন ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের মৃত টনু মিয়ার ছেলে।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কমলগঞ্জে গাঁজা পাচারকালে মাদক ব্যবসায়ী আটক

নিউজ প্রকাশের সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩