কলাতলী মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

- নিউজ প্রকাশের সময় : ১০:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন ভোলা জেলা প্রতিনিধি,
ভোলার মনপুরা উপজেলার পাঁচ নং কলাতলী ইউনিয়নে আজ কলাতলী মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কলাতলী ইউনিয়নে দশটি মসজিদ ও মাদ্রাসা জন্য দশটি করে সুপারি গাছ ১০×১০=১০০,ও মসজিদের জন্য একটি করে গামছা বিতরণ করেন,১০×১=১০
বিতরণ মুহূর্তে উপস্থিত ছিলেন কলাতলী মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি ,মোঃ ইমন হোসেন মোহাম্মদ সোহেল তাজ , টিপু সুলতান, হাসান চৌধুরী, সুমন,তামজিদ শরিফ, আরো উপস্থিত ছিলেন কলাতলী মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ,মাওলানা হাফিজুর রহমান, খতিব কলাতলী মরহুম জাফরউল্লাহ চৌধুরী জামে মসজিদ, উপস্থিত ছিলেন জনাব মোঃ আল আমিন , সহকারী শিক্ষক
চর খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,
কমিটি ও উপদেষ্টা সহ প্রতিটি মসজিদ মাদ্রাসায় দশটি গাছ একটি গামছা প্রতিটি প্রতিষ্ঠান মুহতামিম ও মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দেন এবং তাদের কাছে কলাতলী মানব সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি আবেদন করেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সকলে মিলে মানবতার কাজগুলো করতে পারি ,
পরিশেষে কলাতলে মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি, মোঃ ইমন হোসেন,বক্তব্য রাখেন যে আমরা যেন ভবিষ্যতে মানবতার সকল কাজগুলো করতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে করে কলাতলী মানব সেবা ফাউন্ডেশন সুন্দর পরিবেশে দায়িত্বের প্রতি অটল থাকে এবং কল্যাণময় কাজগুলা করতে পারি।
ধন্যবাদ সবাইকে।












