
কসবায় ১২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চৌচালা টিনের ঘর থেকে ১২৫ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য ব্যবসায়ী ২ জনকে গ্রেফতার পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- খাদিজা আক্তার স্বপ্না (২১) জেলার কসবা উপজেলার জাজিসার উত্তরপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী ও একইএলাকার আব্দুল সাত্তারের ছেলে রবিউল হাসান (২২)। অভিযুক্ত সুমন পালিয়ে গেলেও এ দুইজকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার উত্তরপাড়া এলাকায় সুমন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে সুমন মিয়ার বসত ঘর তল্লাশি চালিয়ে হাটের নিচে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরো জানান, গ্রেপ্তারকৃত দুইজনসহ মোট ৭ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম