কসবায় ৩ মন গাঁজা পাচারের সময় উদ্ধার।
- নিউজ প্রকাশের সময় : ০২:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

কসবায় ৩ মন গাঁজা পাচারের সময় উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাজা পাচার করার সময় পুলিশ উদ্ধার করে।
সোমবার(১৬ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা ৯নং কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামস্থ কসবা টু নয়নপুর সড়কের পার্শ্বে জনৈক নাজির মিয়ার বাড়ির বিপরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক পাচারকারীরা পাঁচটি পাটের বস্তায় করে সুবিধাপুর গ্রামস্থ কসবা টু নয়নপুর সড়কের পার্শ্বে জনৈক নাজির মিয়ার বাড়ির বিপরীতে পাশে অবস্থান করছিল। প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাত আসামীরা দৌড়ে পালিয়া যায়।
কসবা থানা পুলিশে কর্মরত মাদক বিরোধী অভিযানিক দলে নেতৃত্বে থাকা এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানোর সময় ১২০ কেজি গাজা পাচার করার সময় পুলিশ উদ্ধার করে। মাদক পাচারকারীরা পালিয়ে যায়। মাদকের বিরুদ্ধে আমরা আপোষহীন। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে । মাদকের বিরুদ্ধে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাই । মাদকদ্রব্য অজ্ঞাত আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন ।
















