কালিগঞ্জে ৫ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

রিপোর্টার:-মোঃআনজার শাহ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কালিগঞ্জ ফুলতলা মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ফুলতলা মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদ আলম, মিডিয়া বিভাগের সভাপতি ড. মিজানুর রহমান, বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলাম এছাড়াও রোমানিয়ান প্রবাসী শেখ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের অভিমত ব্যক্ত হয় যে, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন অপরিহার্য। তারা দাবি জানান—জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে; সকল নাগরিকের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে; ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের ব্যবস্থা করতে হবে এবং স্বৈরাচারী শক্তির সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
উপস্থিত প্রভাবশালীরা আশাবাদ প্রকাশ করেন যে, জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি সরকারের মনোযোগ আকৃষ্ট হবে এবং একটি স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে।












