
মাদক ব্যবসায়ের সাথে জড়িত কাজল বিশ্বাস (১৯) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত কাজল বিশ্বাস (১৯) কালিয়া পৌরসভার রামনগর গ্রামের জনৈক হরষিত বিশ্বাসের ছেলে। অদ্য ১৬ মে'২৪ সকাল ০৫ঃ২০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল্লাহ ও এসআই(নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কাজল বিশ্বাস (১৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম