
কালের বিবর্তনে হারাতে বসেছে ঐতিহ্যবাহী মিরকাদিম বাজারের জৌলুস।
ব্রিটিশ শাসনামলে এই মিরকাদিম ছিল বিশাল নদী বন্দর। কালের বিবর্তনে অনেক কিছু বদলে গেলেও নাম হারায়নি মিরকাদিম বাজারের।উৎকৃষ্ট মানের চাল, ডাল, গরু ইত্যাদি উৎপাদনের কারণে মিরকাদিম এখনো প্রসিদ্ধ।তবে বর্তমানে মিরকাদিম বাজারের মূল সড়কটি খানাখন্দ ও দখলের কারনে আগের চাইতে অনেকটা শুরু হয়ে গেছে তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি।স্থানীয়দের দাবি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই রাস্তাটির এই বেহাল অবস্থা।এক সময় বাজারটিতে সপ্তাহে রবি ও বুধবার দুই দিন হাট হলেও। যাতায়াত ব্যবস্থা ও বাজার কমিটির অব্যবস্থাপনার কারণে এখন সপ্তাহে রবিবার একদিন হাট বসে।স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় এই রাস্তার বিষয়ে বারংবার পৌর মেয়র থেকে শুরু করে এমপি মহোদয় পর্যন্ত জানানো হলেও এর কোন সূরাহ হয়নি।ব্যবসায়ীদের দাবি এখনই যদি এই বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়া হয় কালের সাক্ষী হয়ে থাকা ঐতিহ্যবাহী মিরকাদিম বাজারটি তার জৌলুস হারাবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম